কাউন্সিলের জন্য সময় চেয়ে ইসিকে বিএনপির চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সম্মেলন অনুষ্ঠানের জন্য বিএনপি আগামী বছরের ৩১ মে পর্যন্ত সময় চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) চিঠি দিয়েছে। গতকাল মঙ্গলবার দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কমিশন সচিবালয়ে এই চিঠি জমা দেন।
চিঠিতে বলা হয়, গত মার্চে দলের কার্যালয়ে হামলা করে কম্পিউটারসহ গুরুত্বপূর্ণ নথিপত্র তছনছ করা হয়েছে। এরপর দলের মহাসচিবসহ অনেক নেতা জেলে থাকায় দলীয় কর্মকাণ্ড ব্যাহত হয়েছে। সে জন্য বিএনপি যথাসময়ে সম্মেলন করতে পারেনি।
রিজভী সাংবাদিকদের বলেন, আইন অনুযায়ী নির্বাচন কমিশন বিএনপির কাছে দলের জাতীয় নির্বাহী কমিটির তালিকাসহ হালনাগাদ তথ্য চেয়েছে।