কাওরাকান্দি-মাওয়া পথে স্পিডবোট চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়াল নিয়ে লৌহজংয়ের মাওয়া ঘাটের স্পিডবোটের চালকেরা কাওরাকান্দির স্পিডবোটের এক চালককে মারধরের জের ধরে গতকাল সোমবার সকাল থেকে কাওরাকান্দি-মাওয়া পথে স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে।ঘাট সূত্র জানায়, গতকাল সকাল সাড়ে নয়টার দিকে চালক কালাম মিয়া যাত্রী নিয়ে মাওয়া ঘাটে পৌঁছান। সেখান থেকে যাত্রী নিয়ে কাওরাকান্দি আসতে সিরিয়াল চাইলে মাওয়া ঘাটের সুপারভাইজার পিন্টু মিয়াসহ কয়েকজন তাঁকে মারধর এবং কাওড়াকান্দির অন্য চালকদের লাঞ্ছিত করেন। এ খবর কাওরাকান্দি ঘাটে পৌঁছালে সেখানে কাওরাকান্দির চালকেরা মাওয়ার স্পিডবোটের চালক ইমনকে মারধর করেন। এ ঘটনার পর থেকে কাওরাকান্দির স্পিডবোট মালিক-শ্রমিকেরা স্পিডবোট চলাচল বন্ধ করে দেন। এ ব্যাপারে বক্তব্য জানতে মাওয়া স্পিডবোট ঘাটের সুপারভাইজার পিন্টু মিয়ার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি। শিবচর থানার ওসি আবদুর রাজ্জাক বলেন, আর কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সে জন্য ঘাটে পুলিশ মোতায়েন করা হয়েছে।