কাওরাকান্দি-মাওয়া পথে স্পিডবোট বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়াল নিয়ে ঘাট মালিক-শ্রমিকদের বিরোধের জের ধরে কাওরাকান্দি-মাওয়া নৌপথে গতকাল শুক্রবার সকাল থেকে স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। এতে যাত্রীদের লঞ্চ ও ফেরিতে চড়ে পদ্মা পাড়ি দিতে দেখা গেছে।মুন্সিগঞ্জের মাওয়াঘাটে কাওরাকান্দির স্পিডবোটগুলোকে ঠিকমতো সিরিয়াল দেওয়া হয় না। এ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ওই ঘটনার জের ধরে গত বৃহস্পতিবার বিকেলে মাওয়া ঘাটে কাওরাকান্দির স্পিডবোটের এক মালিক ও চালক করিমকে মারধর করা হয়। প্রতিবাদে গতকাল থেকে স্পিডবোট বন্ধ করে দেন কাওরাকান্দি ঘাটের মালিক ও শ্রমিকেরা।