প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট সরকারি মহিলা কলেজের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মো. হারুন-অর-রশিদের খুনের মামলায় গ্রেপ্তার হওয়া আলিমুল ইসলাম ও রাসেল আহমদকে ফের তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। গতকাল সোমবার মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী সিলেটের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শামসুদ্দিন মাসুমের আদালতে দুই আসামিকে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।পুলিশ জানায়, শিক্ষক খুনের ঘটনায় পলাতক কাওসার আহমদের অবস্থান জানতে ওই দুই আসামিকে দ্বিতীয় দফা রিমান্ডে নেওয়া হয়েছে। উল্লেখ্য, গত ২১ মার্চ সিলেট সরকারি মহিলা কলেজ থেকে বাসায় ফেরার পথে শিক্ষক হারুন গৌড়গোবিন্দটিলা এলাকার কাছে ছুরিকাঘাতে খুন হন।