কাওড়াকান্দি ঘাট থেকে লঞ্চ চলাচল বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাওড়াকান্দি পাড়ের একটি লঞ্চ ভাঙচুর ও এর দুই কর্মচারীকে মারধরের প্রতিবাদে বৃহস্পতিবার দুপুর থেকে মাদারীপুরের শিবচর উপজেলায় কাওড়াকান্দি-মাওয়া নৌ-রুটের কাওড়াকান্দি ঘাট থেকে লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছেন মালিকেরা। এতে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।দুই দিন ধরে দক্ষিণাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার মাওয়া-কওড়াকান্দি নৌ-রুটের কাওড়াকান্দি ঘাট থেকে লঞ্চ চলাচল না করায় হাজারো যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন। কাওড়াকান্দি ঘাট সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে কাওড়াকান্দি থেকে স্থানীয় মালিকানাধীন এমভি শাহ পরান নামের একটি লঞ্চ প্রথমে মাওয়া ঘাটে যায়। সেখানে ঘাটশ্রমিকেরা লঞ্চটিতে ভাঙচুর চালান। এ সময় লঞ্চের কর্মচারী সাবাহান মিয়া ও আলমকে মারধর করা হয়। এর প্রতিবাদে কাওড়াকান্দি ঘাটের মালিক ও শ্রমিকেরা দুপুর থেকে লঞ্চ চলাচল বন্ধ করে দেন।