কাওড়াকান্দি ঘাটে চাঁদা আদায়ের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাওয়া-কাওড়াকান্দি নৌপথের কাওড়াকান্দি ঘাট এলাকায় বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহন থেকে চাঁদা আদায়ের অভিযোগে ১০ জনের বিরুদ্ধে মাদারীপুরের শিবচর থানায় মামলা হয়েছে। একই থানার উপপরিদর্শক (এসআই) মীর শওকত আলী গত বুধবার মামলাটি করেন। সম্প্রতি কাওড়াকান্দি ঘাটে চাঁদাবাজদের তত্পরতা আবারও বেড়ে গেছে। ঘাট এলাকায় যাত্রীবাহী বাস, ট্রাক, মাইক্রোবাস, বেবিট্যাক্সি, টেম্পোসহ বিভিন্ন যানবাহন থেকে স্থানীয় একটি চক্র চাঁদা আদায় করছে। চাঁদাবাজি বন্ধে এক সপ্তাহ ধরে র্যাব ও পুলিশ অভিযান চালাচ্ছে। গত রোববার র্যাব-৮-এর একটি দল অভিযান চালিয়ে চাঁদা আদায়ের অভিযোগে দুজনকে আটক করেছে। তাঁরা হলেন মো. ফরহাদ খাঁ (২৬), মো. দুদু মিয়া (২৮)। পরে ফরহাদ খাঁ ও দুদু মিয়ার স্বীকারোক্তি অনুযায়ী ১০ জনের বিরুদ্ধে শিবচর থানায় মামলা করা হয়।