কাওড়াকান্দির দুটি ঘাট বন্ধ তীব্র যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:aপদ্মায় গত দুই দিনে অস্বাভাবিকভাবে পানি বৃদ্ধি পাওয়ায় ঢাকা-খুলনা মহাসড়কের শিবচর উপজেলার কাওড়াকান্দি ফেরিঘাটে যান চলাচলে বিঘ্ন ঘটছে। ঘাটের অব্যবস্থাপনার কারণে তিনটি ফেরিঘাটের মধ্যে দুটি বন্ধ হয়ে গেছে, দেখা দিয়েছে দীর্ঘ যানজট। সংশ্লিষ্ট সূত্র জানায়, কাওড়াকান্দি ঘাট এলাকায় গত ২৪ ঘণ্টায় পানির উচ্চতা প্রায় চার ফুট বেড়েছে। ১ ও ৩ নম্বর ফেরিঘাটের পন্টুনের সামনের র‌্যাম পানিতে প্লাবিত হওয়ায় ওই ঘাট দিয়ে ঝুঁকি নিয়ে গাড়ি ওঠানামা করছে। মঙ্গলবার সকাল থেকে কাওড়াকান্দি ১ নম্বর ও গতকাল বুধবার দুপুর থেকে ৩ নম্বর ঘাটটি বন্ধ। একমাত্র সচল ২ নম্বর ঘাটটিও ঝুঁকি নিয়ে গাড়ি ওঠানামা করছে। কাওড়াকান্দি ঘাটে কর্তব্যরত বিআইডব্লিউটিএর কর্মচারী মো. ফিরোজ হোসেন জানান, এ রুটে চলাচলকারী ১২টি ফেরির সবগুলো সচল রয়েছে। পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় গাড়ি লোড-আনলোডে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে।বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক মো. আশিকুজ্জামান অচলাবস্থার কথা স্বীকার করে বলেন, হঠাৎ পানি বেড়ে কাওড়াকান্দি পাড়ের ১ নম্বর ও ৩ নম্বর ঘাট প্রায় অচল হয়ে পড়েছে। তবে কাজ চলছে, খুব শিগগিরই ঘাট দিয়ে যান চলাচল করতে পারবে বলে তিনি জানান।