কাওয়ামারা গ্রামে তথ্যপ্রযুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নিরক্ষরমুক্ত কাওয়ামারা গ্রাম ২০১১ সালের প্রথম দিকে তথ্যপ্রযুক্তি-সেবার আওতায় আসবে। পিংনা পায়রা কমিউনিটি রিসোর্স সেন্টার পিংনা ইউনিয়নবাসীর মৌলিক অধিকার সচেতনতা সৃষ্টিতে বিশাল ভূমিকা রাখবে। সরকারের সেবাসমূহ ও সেবাপ্রাপ্তির মাঝখানে এই রিসোর্স সেন্টার সেতুবন্ধন হিসেবে কাজ করবে।’বাংলাদেশে জাপান দূতাবাসের আর্থিক সহযোগিতায় ঢাকা আহ্ছানিয়া মিশনের উদ্যোগে পিংনা পায়রা কমিউনিটি রিসোর্স সেন্টারের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে গতকাল মঙ্গলবার জামালপুরের সরিষাবাড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ কামরুল হাসান এ কথা বলেন। তিনি আরও বলেন, তথ্য, স্বাস্থ্য, কৃষি, শিক্ষাসহ অন্যান্য সেবা কার্যক্রমের মাধ্যমে এলাকাবাসীর আর্থসামাজিক উন্নয়নে এই সেন্টার যথেষ্ট ভূমিকা রাখবে।ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জাপান দূতাবাসের দ্বিতীয় সচিব ইউচি ইনাগাকি। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ঢাকা আহ্ছানিয়া মিশনের কর্মসূচি বিভাগের পরিচালক শফিকুল ইসলাম, স্থানীয় সমাজসেবক আবুল হোসেন, পিংনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফতেহ লোহানী ও আউনার সাবেক চেয়ারম্যান খায়রুল বাশার নাজাত। মিশনের কর্মসূচি বিভাগের প্রকল্প ব্যবস্থাপক আসাদুজ্জামান, প্রকল্প সমন্বয়কারী মো. সেলিমউদ্দিন, প্রোগ্রাম অফিসার আবদুর রাকিব, এরিয়া কো-অর্ডিনেটর রিপন খান প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।