কাকনহাটে বিশ্ব আদিবাসী দিবস উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, নাচ-গানের প্রতিযোগিতা ও নাটক মঞ্চায়নের মধ্য দিয়ে গতকাল বুধবার রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাকনহাটে বিশ্ব আদিবাসী দিবস উদ্যাপন করেছে আদিবাসীরা। জাতীয় আদিবাসী পরিষদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ৩০টি আদিবাসী গ্রামের কয়েক হাজার নারী-পুরুষ অংশগ্রহণ করে।বেলা একটায় কাকনহাট পৌর মিলনায়তনের সামনে থেকে আদিবাসীরা বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণের পর পৌর মিলনায়তনে জাতীয় আদিবাসী পরিষদের সাবেক সভাপতি অনিল মারান্ডির সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন শিল্প প্রতিমন্ত্রী ও স্থানীয় সাংসদ ওমর ফারুক চৌধুরী।