কাকরাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কাকরাইলে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত ও একজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোররাত পৌনে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। হতাহত হওয়া ব্যক্তিরা সিএনজিচালিত অটোরিকশার আরোহী ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, নিহত ব্যক্তিরা হলেন—রুবেল (৩০) ও আসিফ (২৫)। তাঁরা সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন। তাঁদের বাড়ি নারায়ণগঞ্জ।
আহত ব্যক্তির নাম ঠাণ্ডু মিয়া (৪০)। সিএনজিচালিত অটোরিকশার এই চালক এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মোজাম্মেল হক বলেন, ভোররাত সাড়ে চারটার দিকে হাসপাতালে আনার পর দুই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। গুরুতর আহত একজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।