কাকরাইলের বহুতল ভবনের আগুন নিভেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পুরানা পল্টনে জামান টাওয়ারে লাগা আগুন নিভেছে। আজ শনিবার সকালে এ আগুন লাগার আধা ঘণ্টার মধ্যে তা নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মাহফুজ রিবন প্রথম আলোকে বলেন, জামান টাওয়ার নামের একটি বহুতল ভবনের তৃতীয় তলায় আগুন লাগে। এ তলায় থাকা একটি ফ্রিজে আগুন ধরে যায়। সকাল ৯টা ১০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে যায়। আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।