কাকলীতে মাইক্রোবাস প্রাইভেট কার ও ট্রাকের সংঘর্ষ, নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর কাকলীতে গতকাল শুক্রবার রাতে ট্রাক-মাইক্রোবাস-প্রাইভেট কারের ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। এতে একজন নিহত ও চারজন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। গতকাল রাত একটার দিকে পুলিশের গুলশান অঞ্চলের উপকমিশনার (ডিসি) লুৎফুল কবির প্রথম আলোকে বলেন, গতকাল রাত ১২টার দিকে কাকলীর মোড়ে তিনটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একজন নিহত ও চারজন আহত হয়। আহতদের গুলশানের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কারও নাম-পরিচয় জানা যায়নি।