কাগজ রোলে চাপা পড়ে প্রেস শ্রমিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার গেন্ডারিয়া এলাকাতে এক প্রেস শ্রমিক আজ মঙ্গলবার সকালে কাগজের রোলের নিচে চাপা পড়ে নিহত হয়েছে। দাউদের বাঁধাই কারখানার অধীনে কর্মরত শ্রমিকটি অনুপম প্রকাশনীর পুস্তক বাঁধাইয়ের কাজে নিয়োজিত ছিল।

ঢাকার গেন্ডারিয়া থানার উপপরিদর্শক হরিদাস রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, আজ ভোর ৬টায় কারখানায় কর্মরত অবস্থায় শাকিল ওই দুর্ঘটনার শিকার হন। তিনি বলেন, মোহম্মদ শাকিল (২৯) নামের ওই শ্রমিকের বাড়ি সিরাজগঞ্জ জেলার উমরপুর গ্রামে।

রাত সাড়ে ১০টায় শেষ খবর পাওয়া পর্যন্ত শাকিলের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছিল। হরিদাস রায় বলেন, রাতেই শাকিলের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।