কাগজের স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাগজের স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন। ছবি: প্রথম আলো
কাগজের স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন। ছবি: প্রথম আলো

আশপাশের এলাকায় কোনো গ্রামে স্মৃতিসৌধ নেই। তাই বাধ্য হয়ে কাগজ দিয়ে তৈরি স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কয়েকটি গ্রামের মানুষ।

শনিবার সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার প্রত্যন্ত ঝুরঝুড়ী, লক্ষ্মীপুর ও ভিকমপুর গ্রামের শিশু-কিশোর, যুবক ও বয়োজ্যেষ্ঠরা কাগজের স্মৃতিসৌধ তৈরি করে ৭১’র শহীদ বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদন করেন। ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসে লক্ষ্মীপুর ইয়ংস্টার ক্লাবের সদস্যরা কাগজের স্মৃতিসৌধ তৈরি করে দেন। এলাকাবাসী সেখানেই পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

ইয়ংস্টার ক্লাবের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম জানান, এলাকায় স্মৃতিসৌধ না থাকায় প্রতি বছরই তাঁরা কাগজ দিয়ে স্মৃতিসৌধ তৈরি করেন। সেখানে মুক্তিযুদ্ধে শহীদ যোদ্ধাদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করে তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।