কাঙাল হরিনাথকে নিয়ে তথ্যচিত্র নির্মাণ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক কাঙাল হরিনাথ মজুমদারকে নিয়ে চলচ্চিত্র উন্নয়ন সংস্থার (ডিএফপি) উদ্যোগে তথ্যচিত্র নির্মাণ শুরু হয়েছে। ডিএফপির চিত্র প্রযোজক ও পরিচালক মো. আবু তাহেরের পরিচালনায় তথ্যচিত্রটির চিত্রগ্রহণ গত মঙ্গলবার থেকে কুমারখালী কুণ্ডুপাড়ায় কাঙাল হরিনাথের বসতভিটায় শুরু হয়েছে। তথ্যচিত্রের সংগীত পরিচালনা করছেন মিল্টন খন্দকার।পরিচালক আবু তাহের জানান, ২৫ মিনিটের তথ্যচিত্রে কাঙাল হরিনাথকে সংক্ষিপ্ত জীবনাচার ও তার সঙ্গে বাউলসম্রাট লালন শাহের সম্পর্ক তুলে ধরা হবে।