কাঁচপুর সেতুর কাছে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাঁচপুর সেতুর কাছে গতকাল বৃহস্পতিবার বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে দুর্ঘটনাস্থলে দুজন এবং অটোরিকশাটি খাদে পড়ে যাওয়ায় পানিতে ডুবে দুজনের মৃত্যু হয়। চারজনের লাশ উদ্ধার করার বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ফায়ার সার্ভিসের ডুবুরি মো. ইউসুফ বলেন, বাসার ধাক্কায় অটোরিকশাটি পানিতে পড়ে যায়। অটোরিকশার ভেতর থেকে দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়।