কাচারি বাজারে আদালত স্থাপনের দাবিতে ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা শহরের কাচারি বাজারে পুরোনো জজ আদালতের পরিত্যক্ত জায়গায় মুখ্য বিচারিক হাকিমের আদালত স্থাপনের দাবিতে গতকাল বুধবার আধা বেলা ধর্মঘট পালন করেছেন ব্যবসায়ীরা। এ সময় ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখে শতাধিক ব্যবসায়ী বিক্ষোভ করেন। ধর্মঘটের সমর্থনে জেলা দোকান মালিক সমিতি পৃথক মিছিল বের করে।মিছিল শেষে শহীদ মিনার চত্বরে মাকসুদার রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন রেজাউন্নবী, জিয়াউল হক, শফিকুল ইসলাম, মোহাম্মদ আমিন, কাজী ওয়াদুদ প্রমুখ। বক্তারা বলেন, বর্তমান জেলা জজ আদালতসংলগ্ন জায়গায় মুখ্য বিচারিক হাকিমের আদালত স্থাপন করতে দুই একর জমি প্রয়োজন। অথচ কাচারি বাজার এলাকায় আইন মন্ত্রণালয়ের প্রায় দুই একর খালি জায়গা পড়ে আছে। সম্প্রতি ২২ কোটি টাকা ব্যয়ে গাইবান্ধা মুখ্য বিচারিক হাকিমের আদালত নির্মাণের একটি প্রকল্প একনেকে পাস হয়। গণপূর্ত বিভাগ শহরের পলাশবাড়ী সড়কে জেলা জজ আদালতসংলগ্ন জায়গায় জমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।