কাছে পেয়েও আসামিকে ছেড়ে দিয়েছে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগাছা উপজেলায় গত সোমবার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে হাতের কাছে পেয়েও তাকে গ্রেপ্তার করেনি পুলিশ। এ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে স্থানীয় জনগণের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, উপজেলার সদর ইউনিয়নের পূর্ব চণ্ডীপুর গ্রামের মোতালিব হোসেন (৫৫) প্রায় পাঁচ বছর আগে সোনালী ব্যাংকের পীরগাছা শাখা থেকে চার লাখ টাকা ঋণ নেন। নিয়মিত ঋণ পরিশোধ না করায় ব্যাংক কর্তৃপক্ষ মামলা করলে আদালত সম্প্রতি তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পীরগাছা থানার উপপরিদর্শক (এসআই) বাবর আলী ওই দিন বিকেলে মোতালিবের বাড়িতে অভিযান চালান। এ সময় মোতালিব বাড়িতে থাকা সত্ত্বে তাঁকে গ্রেপ্তার করা হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এলাকাবাসী অভিযোগ করে, পুলিশ মোটা অঙ্কের উেকাচ নিয়ে আসামিকে হাতের কাছে পেয়েও ছেড়ে দিয়েছে।তবে এসআই বাবর আলী উেকাচ নিয়ে আসামি ছেড়ে দেওয়ার কথা অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘মোতালিবের স্বজনেরা আমাদের জানান, তিনি হূদরোগী। তাঁরা মোতালিবকে গ্রেপ্তার না করার জন্য অনেক কান্নাকাটি করেন এবং সাত দিনের মধ্যে তাঁকে আদালতে হাজির করবেন বলে কথা দেন। তাই মোতালিবকে ছেড়ে দিয়েছি।’