কাজ নেই, দুর্ভোগে দিনমজুরেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা অবরোধ-হরতালে খেটে খাওয়া মানুষজন চরম দুর্ভোগে রয়েছেন। দিনমজুরদের কাজ নেই। কাজ পেলেও মজুরি কম। এতে অনেকের হাঁড়ি চলছে না। আজ বুধবার রাজধানীর আজিমপুর স্টাফ কোয়ার্টার-সংলগ্ন সড়কে গিয়ে দেখা যায়, ভোর ছয়টা থেকে কাজের অপেক্ষায় রয়েছেন দিনমজুরেরা। ক্ষোভ ঝেড়ে তাঁরা জানালেন, চলমান অবরোধ-হরতালে কাজ কমে গেছে। সকাল ১০টা পর্যন্ত অপেক্ষা করেও কাজ পাননি অনেক দিনমজুর। তাই বিমুখ হয়ে ঘরে ফিরে গেছেন অনেকে।