প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুর সদর উপজেলার শিকদারগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর সদর আসনের সাংসদ ইকবালুর রহিম ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ উপলক্ষে শিকদারগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের মাঠে আলোচনা সভা হয়। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ময়েজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদুল ইসলাম। দিনাজপুর অফিস