প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১ নম্বর শিবরামপুর ইউনিয়নের পীরবাড়ি থেকে শিবরামপুর পর্যন্ত আড়াই কিলোমিটার রাস্তা পাকাকরণের কাজ শুরু হয়েছে। দিনাজপুর-১ (কাহারোল-বীরগঞ্জ) আসনের সাংসদ মনোরঞ্জন শীল গোপাল গত শনিবার রাতে ওই কাজের উদ্বোধন করেন। এ উপলক্ষে শিবরামপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবরামপুর ইউপির চেয়ারম্যান জনক চন্দ্র অধিকারী। এতে সাংসদ মনোরঞ্জন শীল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেবেশ চন্দ্র রায়, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. হামিদুল হক প্রমুখ বক্তৃতা করেন। উপজেলা প্রকৌশলী ফিরোজ হাসান জানান, রাস্তা নির্মাণে মোট ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৫৬ লাখ টাকা।