প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের জন্য ভূমি উন্নয়নকাজ গতকাল শুক্রবার শুরু হয়েছে। গতকাল বিকেলে সাংসদ আনোয়ারুল আবেদিন খান ও নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ শাহানুর আলম উপজেলার কানুরামপুর এলাকায় গিয়ে ওই কাজ পরিদর্শন করেন। এ বিষয়ে সাংসদ বলেন, নান্দাইলে খেলাধুলার মান উন্নয়ন ও তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আকৃষ্ট করতে একটি খেলার মাঠের চাহিদা দীর্ঘদিনের। বর্তমান সরকারও প্রতিটি উপজেলায় মাঠ নির্মাণের উদ্যোগ নিয়েছে।