কাজ শুরু করেছে তদন্ত কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিবি পুলিশের তিন পরিদর্শকের ঘুষ নেওয়ার অভিযোগ তদন্তে গঠিত কমিটি কাজ শুরু করেছে।কমিটির প্রধান ডিবির যুগ্ম কমিশনার মীর শহীদুল ইসলাম প্রথম আলোকে বলেন, পুলিশ কমিশনারের চিঠি পাওয়ার থেকে তিনি তদন্ত শুরু করেছেন।ডিবি জানায়, ঘুষ নেওয়ার অভিযোগে সাময়িক বরখাস্ত হওয়া ডিবির দক্ষিণ বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার দলের মো. রুহুল আমিন, মো. গিয়াসউদ্দিন ও বোমা নিষ্ক্রিয়করণ দলের শফিউদ্দিন শেখের সরকারি মুঠোফোন জব্দ করা হয়েছে। গত বৃহস্পতিবার এই তিন কর্মকর্তা হলি ফ্যামিলি হাসপাতালের সামনে এক প্রতারকের কাছ থেকে ঘুষ নেন বলে একটি গোয়েন্দা সংস্থা অভিযোগ করে।