কাজ শুরুর দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট নগরের কেন্দ্রস্থলের আম্বরখানা মোড় থেকে বিমানবন্দর সড়কের সংস্কারকাজ চলছে ধীরগতিতে। সড়কে পাথর আর বালু ফেলে রাখায় পথচলতি মানুষেরা পড়েছেন দুর্ভোগে। গতকাল শুক্রবার দুপুরে আম্বরখানা বাজার ব্যবসায়ী কমিটি দুর্ভোগে পড়া মানুষজনকে নিয়ে মানববন্ধন করে ৭২ ঘণ্টার মধ্যে সংস্কারকাজ দ্রুত করার দাবি জানিয়েছে। অন্যথায় কমিটি জনসাধারণকে নিয়ে আন্দোলনে নামারও হুঁশিয়ারি দিয়েছে। প্রায় আধা ঘণ্টা মানববন্ধন চলাকালে সমাবেশ হয়। নিজস্ব প্রতিবেদক, সিলেট