প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) গতকাল মঙ্গলবার দুটি সোয়েটার কারখানায় শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
সোয়েটারপ্রতি মজুরি মনঃপূত না হওয়ায় শ্রমিকেরা কারখানায় কাজ করা থেকে বিরত থাকেন। কারখানা দুটি হচ্ছে মিলেনিয়াম স্পিনিং অ্যান্ড নিটিং ফ্যাক্টরি লিমিটেড ও সুপার ফাইন স্পিনিং অ্যান্ড নিটিং লিমিটেড।
এ পরিস্থিতিতে সিইপিজেড কর্তৃপক্ষ কারখানার মালিকপক্ষের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসে বিষয়টি সমাধানের আশ্বাস দেয়। এরপর শ্রমিকেরা কারখানা ছেড়ে যান।
তবে বিষয়টি সমাধানের নিশ্চয়তা না পেলে তাঁরা আজ বুধবারও কাজে যোগ দেবেন না বলে জানিয়েছেন।