প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় প্রেসক্লাবের নতুন কমিটি বলেছে, দুর্নীতি তদন্তের উদ্যোগ নেওয়ায় পুরোনো কমিটি মামলার আশ্রয় নিয়েছে। ক্লাবের স্বাভাবিক কাজকর্মে বিঘ্ন ঘটানো ও সদস্যদের মধ্যে বিভ্রান্তি ছড়াতেই এটা করা হয়েছে।
নতুন কমিটির সভাপতি শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে এসব কথা বলেন। তাঁরা বলেন, নিরীক্ষা ফার্ম তদন্ত শেষে সব তথ্য প্রকাশ করলে সদস্যদের কাছে পুরো বিষয়টি পরিষ্কার হয়ে যাবে।
উল্লেখ্য, জাতীয় প্রেসক্লাবের ব্যাংক হিসাবসহ নতুন ব্যবস্থাপনা কমিটির কার্যক্রম পরিচালনায় কেন অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করা হবে না, তা জানতে চেয়ে গত বুধবার নোটিশ দিয়েছেন আদালত।