কাজি, অভিভাবক, ছাত্রী উত্ত্যক্তকারীসহ ৭ জনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের নবাবগঞ্জে পৃথক অভিযানে দুই মাদকসেবী এবং ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে এক বখাটেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দিয়েছেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাইল হোসেন। এ ছাড়া বাল্যবিবাহ-বিরোধী অভিযান চালিয়ে এক কািজ ও তঁার সহকারীকে জরিমানা করা হয়েছে।
পুলিশ ও আদালত-সংশ্লিষ্ট ব্যক্তিদের সূত্রে জানা যায়, উপজেলার ভাদুরিয়া ইউনিয়নে ধিয়াস গ্রামে গাঁজার আসরে গতকাল মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে মাহমুদুল হক (৩৫) এবং সিরাজুল ইসলাম (২৫) নামের দুই মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়ে। তঁাদের প্রত্যেককে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া গতকাল পথে দুই কিশোরীকে উত্ত্যক্তের সময় পুলিশ নুরুজ্জামান (১৮) নামের এক ট্রাক্টর শ্রমিককে আটক করে। তঁাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
ইউএনও বলেন, গত সোমবার রাতে পুটিমারা ইউনিয়নের পরান দিঘী গ্রামে এক বাল্য বিয়ে বন্ধ করে ওই ইউনিয়নের কািজ সামছুদ্দিন মণ্ডল ও তাঁর সহকারী আ. জলিলকে জরিমানা করা হয়।