প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পঞ্চম শ্রেণীর এক ছাত্রীর (১২) বাল্যবিবাহের ঘটনায় গতকাল শুক্রবার কাজি ও বরসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কাজি কামরুজ্জামান (৪০), বর রহমতউল্লাহ (২৫), বরের বাবা আবু তালেব (৬০) ও কনের মা (৫০)।রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, পঞ্চম শ্রেণীর ওই ছাত্রীর মা একই উপজেলার রহমত উল্লাহর সঙ্গে তাঁর মেয়ের বিয়ে ঠিক করেন। কিন্তু ওই ছাত্রীর বয়স ১৮ না হওয়ায় রহমত উল্লাহর বাবা ও ভগ্নিপতি বিয়েতে আপত্তি জানান। কিন্তু তাঁদের আপত্তি উপেক্ষা করে ছাত্রীর মা বৃহস্পতিবার রাতে তাঁর মেয়ের বিয়ে দেন। বিষয়টি পুলিশকে জানানো হলে শুক্রবার সকালে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়।ওসি জানান, এ ঘটনায় ওই ছাত্রীর বাবা রূপগঞ্জ থানায় মামলা করেছেন।