কাজিকে এক হাজার টাকা জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাল্যবিবাহ নিবন্ধন করার অভিযোগে রংপুরের তারাগঞ্জ উপজেলার হাঁড়িয়ারকুঠি ইউনিয়নের কাজি রফিকুল ইসলামকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।গতকাল বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরহাদ হোসেন এ জরিমানার টাকা আদায় করেন।জানা গেছে, গত বুধবার রাতে কাজি রফিকুল ইসলাম হাঁড়িয়ারকুঠি ইউনিয়নের মেনানগর গ্রামের এরশাদ আলীর মেয়ে অষ্টম শ্রেণীর ছাত্রী আয়শা সিদ্দিকার (১৪) সঙ্গে সর্দারপাড়া গ্রামের লোকমানের ছেলে সামছুজ্জামানের বিয়ে নিবন্ধন করেন। বিষয়টি জানার পর ওই ইউনিয়নের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সেকান্দার আলী তাঁকে হাতেনাতে আটক করেন।ইউএনও ফরহাদ হোসেন জানান, কাজি রফিকুল ইসলাম দোষ স্বীকার করায় তাঁর কাছ থেকে বিবাহ নিবন্ধন বই জব্দ এবং এক হাজার টাকা জরিমানা আদায় করে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।