কাজিকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের বোয়ালমারীতে বাল্যবিবাহ দেওয়ায় এক কাজিকে এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত৷ একই সঙ্গে কাজি ওই বিয়ের কাবিন বাতিল করে দেওয়া হবে মর্মে আদালতের কাছে মুচলেকা দেন৷ গত রোববার বিকেলে আদালতের নির্বাহী হাকিম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সহিদুজ্জামান এই সাজা দেন৷ ওই কাজির নাম এস এম এ মুছা (৪২)৷