কাজিপুরে যমুনায় তিনটি নৌকায় ডাকাতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের কাজিপুরে যমুনা নদীতে নৌ-ডাকাতি হয়েছে। ডাকাতদের হামলায় ১০ জন নৌযাত্রী আহত হয়। ডাকাতেরা নগদ সাড়ে তিন লাখ টাকা, ফোনসেটসহ অন্যান্য মালামাল নিয়ে যায়।আহত ব্যক্তিদের সূত্র থেকে জানা গেছে, কাজিপুর উপজেলার প্রত্যন্ত চর নলিন হাট থেকে তিনটি ইঞ্জিনচালিত নৌকা ব্যবসায়ী ও যাত্রী বোঝাই করে কাজিপুরের মেঘাই ঘাটে ফিরছিল। রাত আটটার দিকে মেঘাই ২ নম্বর সলিড স্পারের কাছে নৌকাগুলো ডাকাতের কবলে পড়ে।কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজকুমার রায় বলেন, ‘নদীতে নৌ-ডাকাতির কথা লোকমুখে শুনেছি। থানায় কেউই অভিযোগ করেনি। তার পরও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’