কাজির জেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী জেলা সদরের গোড়গ্রামে দুজন ভুয়া নিকাহ রেজিস্ট্রারকে (কাজি) কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকেলে ওই দুজনকে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার নাসরিন দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন। দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন ওই ইউনিয়নের বেলতলী কিত্তনীয়াপাড়ার রুহুল কুদ্দুস (৩৫) ও একই গ্রামের আজিনুর রহমান (৩৬)। তাঁরা একাধিক বাল্যবিবাহ দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। রায়ের পর তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে বলে নীলফামারী সদর থানার ওসি জেড এম আসাদুজ্জামান জানান।