প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাল্যবিবাহের আয়োজন করার অপরাধে কাজিকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া কনের বাবাসহ তিনজনকে জরিমানা করা হয়েছে। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় গত সোমবার এ ঘটনা ঘটে।
দণ্ডাদেশ পাওয়া কাজি হলেন উপজেলার জোংড়া ইউনিয়নের আজিজুর রহমান। এ ছাড়া কনের বাবা, মা ও ভাইকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়। গতকাল মঙ্গলবার আজিজুর রহমানকে লালমনিরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পাটগ্রাম উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রায় দুই মাস আগে পাটগ্রাম পৌর শহরের কোটতলী গ্রামের সামসুল হকের ছেলে দুলুর সঙ্গে একই উপজেলার নবম শ্রেণির এক ছাত্রীর বিয়ে ঠিক হয়। গত সোমবার কনের বাড়িতে বিয়ের আয়োজন করা হয়