কাজির দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের বিবাহ নিবন্ধক (কাজি) রুহুল্লাহকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে নির্বাহী হাকিম ও লোহাগড়ার ইউএনও মো. মোকতার হোসেন এ দণ্ডাদেশ দেন। মোকতার হোসেন জানান, সোমবার ইতনা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে চরকরফা গ্রামের রাজু মুন্সির বিয়ে হয়। রুহুল্লাহ এ বিয়ে নিবন্ধন করেন। এর আগে ছয়টি বাল্যবিবাহ তিনি নিবন্ধন করেছিলেন। এ জন্য তাঁকে কয়েকবার সতর্ক করা
হয়েছিল। লোহাগড়া থানার এসআই শিমুল কুমার দাস জানান, রুহুল্লাহকে কারাগারে পাঠানো হয়েছে।