কাজী আকবর উদ্দিন সিদ্দিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, সাবেক সাংসদ কাজী আকবর উদ্দিন সিদ্দিকের দশম মৃত্যুবার্ষিকী আজ ১৫ আগস্ট শুক্রবার। এ উপলক্ষে সিদ্দিক এমপি ফাউন্ডেশনের পক্ষ থেকে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে আজ সকালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্রীরামপুর গ্রামে মরহুমের কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ, কবর জিয়ারত ও কোরআন খতম এবং বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ নবীনগর উপজেলার বিভিন্ন মসজিদে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন। এতে আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও দলীয় নেতা-কর্মীদের শরিক হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।