কাজী আরেফ আহমেদের আজ মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাসদ নেতা কাজী আরেফ আহমেদের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ রোববার। এ উপলক্ষে আজ সকাল আটটায় মরহুমের কবরস্থানে পুষ্পমাল্য অর্পণ এবং বেলা তিনটায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির তৃতীয় তলায় (খাজা নাজিমউদ্দিন মিলনায়তনে) আলোচনা সভা অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে থাকবেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান এবং বিশেষ অতিথি থাকবেন সাংসদ কাজী ফিরোজ রশীদ। এ ছাড়া কাজী আরেফ হত্যা মামলার রায় দ্রুত কার্যকর করার দাবিতে গতকাল শনিবার বেলা ১১টায় টিকাটুলিতে কাজী আরেফ ফাউন্ডেশনের উদ্যোগে মানববন্ধন করা হয়।
১৯৯৯ সালের ১৬ ফেব্রুয়ারি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় এক জনসভায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন কাজী আরেফ। বিজ্ঞপ্তি।