কাজী আরেফ হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাজী আরেফ আহমেদসহ জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) পাঁচ নেতা হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (লাল্টু গ্রুপ) সদস্য আবদুল জব্বার টিক্কাকে (৫২) গ্রেপ্তার করা হয়েছে।গত মঙ্গলবার রাতে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুড়ালগাছি গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আবদুল জব্বারের বাড়ি কুষ্টিয়ার মিরপুর উপজেলার কুর্শা গ্রামে। গতকাল বেলা সাড়ে ১০টায় জেলার পুলিশ সুপারের (এএসপি) কার্যালয়ে আবদুল জব্বারকে হাজির করা হয়। এসপি শেখ মো. মিজানুর রহমান সাংবাদিকদের জানান, ১৯৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কালিদাসপুরের একটি স্কুলমাঠে কাজী আরেফ আহমেদসহ জাসদের পাঁচ নেতাকে ব্রাশফায়ারে হত্যা করা হয়। ওই মামলায় জব্বার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। ওই মামলা ছাড়াও জব্বার আরও তিনটি হত্যা মামলার আসামি। তিনি দীর্ঘদিন ধরে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ওই গ্রামে তাঁর ভগ্নিপতি আব্বাস উদ্দিনের বাড়িতে অবস্থান করছিলেন।আবদুল জব্বার জানান, সাত মাস আগে চারটি মামলায় জামিনলাভের পর তিনি ভগ্নিপতির বাড়িতে চলে যান।