কাজী আরেফের আজ ১১তম মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় সমাজ-তান্ত্রিক দল জাসদের অন্যতম প্রতিষ্ঠাতা এবং যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গঠিত গণ আন্দোলনের অন্যতম উদ্যোক্তা কাজী আরেফ আহমদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ ১৬ ফেব্রুয়ারি।এ উপলক্ষে কাজী আরেফ পরিষদের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে আজ সকালে মিরপুর বুদ্ধিজীবী করবস্থানে মরহুমের কবরে পুস্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল এবং বিকেল চারটায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে স্মরণসভা। উক্ত স্মরণসভায় বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আবদুর রাজ্জাক এমপি, রাশেদ খান মেনন এমপি ও হাসানুল হক ইনু এমপি প্রমুখ। বিজ্ঞপ্তি।