কাজী আরেফের মৃত্যুবার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের সংগঠক এবং জাসদের অন্যতম প্রতিষ্ঠাতা কাজী আরেফ আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ ১৬ ফেব্রুয়ারি। ১৯৯৯ সালের এই দিনে কুষ্টিয়ার কালিদাসপুরে জনসভায় বক্তৃতা দেওয়ার সময় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন তিনি। তাঁর মৃত্যুবার্ষিকীতে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে। আজ সকাল আটটায় বুদ্ধিজীবী কবরস্থান ও বেলা ১১টায় শহীদ কর্নেল তাহের মিলনায়তনে কাজী আরেফ আহমেদের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হবে। আগামীকাল রোববার বিকেল পাঁচটায় শহীদ কর্নেল তাহের মিলনায়তনে স্মরণসভা হবে। জাসদ ও এর সহযোগী সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক-পেশাজীবী সংগঠনের নেতা ও সাধারণ মানুষকে এই কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।