কাজী ইনামুল হকের দাফন সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা কাজী ইনামুল হক দানুকে গতকাল সোমবার বাদ জোহর চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রাবাসসংলগ্ন কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে গতকাল দুপুরে নগরের জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।
গতকাল জানাজার সময় তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। তাঁর জানাজায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমিন, মেয়র মোহাম্মদ মনজুর আলম, সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীসহ আওয়ামী লীগ ও বিএনপির অনেক নেতা অংশ নেন। রোববার ঢাকার একটি হাসপাতালে কাজী ইনামুল হক ইন্তেকাল করেন।