কাজী গোলাম মাহবুব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৫২ সালের সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক কাজী গোলাম মাহবুবের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের জন্মস্থান বরিশালের গৌরনদীতে এবং তাঁর ঢাকার বাসভবনে আজ শুক্রবার বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। আজ গৌরনদীর লাখেরাজ কসবায় মরহুমের কবরে ফুলেল শ্রদ্ধা প্রদান, পবিত্র কোরআন তিলাওয়াত, নিজ বাড়িতে দরিদ্র লোকজনের মধ্যে খাবার বিতরণ, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ ছাড়া রাজধানীর ধানমন্ডিতে মরহুমের বাসভবনে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।