কাজী গোলাম মোস্তফার বয়স (৪১) বছর। বাড়ি গাইবান্ধা সদরের চকমম-রোজপুর গ্রামে। ২৬ জুন রাতে স্ট্রোক করেন তিনি, এ সময় মস্তিষ্কে প্রচুর রক্তক্ষরণ হয়। পরে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে ২৮ জুন স্থানান্তর করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। সেখানে তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। এত দিনেও জ্ঞান ফেরেনি। তাঁকে ওই হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ ইউনিটে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। তাঁর পরিবারের পক্ষে এই ব্যয়ভার আর বহন করা সম্ভব হচ্ছে না। তাই সমাজের হূদয়বান ব্যক্তিদের কাছে অর্থ সহযোগিতা প্রার্থনা করা হয়েছে। এদিকে ৩ জুলাই হতভাগ্য এই বাবার প্রথম সন্তানের জন্ম হয়। কিন্তু এখন পর্যন্ত চোখ মেলে ছেলের মুখ দেখা হয়নি তাঁর। আপনার সহূদয় সহযোগিতাই পারে কাজী গোলাম মোস্তফার জীবন ফিরিয়ে দিতে। এতে ছোট্ট ছেলেটির মুখ দেখা হবে তাঁর। ছেলেটি ফিরে পাবে বাবাকে। আপনার সহযোগিতার হাতটি বাড়িয়ে দেবেন কি? সাহায্য পাঠানোর ঠিকানা: কাজী ফৌজিয়া ফারহানা, সঞ্চয়ী হিসাব নম্বর-১৭১-১০১-৯৬১৩২, ডাচ্ বাংলা ব্যাংক, ধানমন্ডি শাখা, ঢাকা। বিজ্ঞপ্তি।