কাজী জাফর অসুস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির (জাপা) সভাপতি-মণ্ডলীর সদস্য কাজী জাফর আহমদ অসুস্থ হয়ে গতকাল শনিবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁর ব্যক্তিগত সহকারী গোলাম মোস্তাফা প্রথম আলোকে বলেন, দীর্ঘদিন ধরে কাজী জাফর পায়ের শিরায় রক্ত সঞ্চালনে ও স্নায়ু সমস্যায় ভুগছিলেন।