কাজী জাফর স্মরণে নাগরিক সভা কাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবীণ রাজনীতিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কাজী জাফর আহমদের স্মরণে আগামীকাল শুক্রবার ঢাকায় নাগরিক সভার আয়োজন করা হয়েছে। বেলা তিনটায় রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ সভা হবে।
কাজী জাফর আহমদ নাগরিক শ্রদ্ধাঞ্জলি কমিটি এ সভার আয়োজন করেছে। বিকল্পধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী এতে সভাপতিত্ব করবেন। স্মরণসভায় অধ্যাপক এমাজউদ্দীন আহমেদ, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরীসহ বিশিষ্ট নাগরিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য রাখবেন বলে জানিয়েছেন আয়োজকেরা।
হৃদ্রোগে আক্রান্ত হয়ে গত ২৭ আগস্ট কাজী জাফর আহমদ মারা গেছেন।