কাজী জাফরকে দেখতে হাসপাতালে খালেদা জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান কাজী জাফর আহমদের শারীরিক অবস্থা দেখতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে গেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

আজ রোববার দিবাগত রাত ১২টার দিকে খালেদা জিয়া ওই হাসপাতালে কাজী জাফরকে দেখতে যান। শারীরিক অসুস্থতার কারণে কাজী জাফর বর্তমানে ইউনাইটেড হাসপাতালে চিকিত্সাধীন।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, খালেদা জিয়া প্রায় ৩০ মিনিট ওই হাসপাতালে অবস্থান করেন। সেখানে তিনি কাজী জাফরের চিকিত্সার খোঁজ-খবর নেন।

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ, মাহবুব উদ্দিন খোকন ও জাতীয় পার্টির নেতা নওয়াব আলী আব্বাস উপস্থিত ছিলেন।