কাজী জাফরের কুলখানি অনুষ্ঠিত

প্রবীণ রাজনীতিক ও জাতীয় পার্টির (একাংশ) চেয়ারম্যান কাজী জাফর আহমদের কুলখানি গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে। গুলশানের আজাদ মসজিদে বাদ আসর তাঁর রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল হয়। মসজিদের খতিব মাওলানা মাহমুদুল হাসান মোনাজাত পরিচালনা করেন।
দোয়া মাহফিলে অংশ নেন বিএনপির নেতা মওদুদ আহমদ, মাহবুবুর রহমান, শাহ মোয়াজ্জেম হোসেন, আবদুল্লাহ আল নোমান, ইনাম আহমদ চৌধুরী ও শামসুজ্জামান, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী, জেএসডির আ স ম আবদুর রব, সিপিবির হায়দার আকবর খান রনো, সাবেক গভর্নর ফরাস উদ্দিন আহমদ, সাবেক সচিব সা’দত হোসেন, সাবেক উপদেষ্টা আবদুল মুয়িদ চৌধুরী, সাংবাদিক মাহফুজ উল্লাহ, অধ্যাপক মাহবুব উল্লাহ, ইসলামী ঐক্যজোটর আবদুল লতিফ নেজামী, খেলাফত মজলিসের মো. ইসহাক, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, জাতীয় পার্টির (জাফর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান টি আই এম ফজলে রাব্বি চৌধুরী, দলের মহাসচিব মোস্তফা জামাল হায়দার, কেন্দ্রীয় নেতা এস এম এম আলম, আহসান হাবীব (লিংকন) প্রমুখ।