কাজী জাফরের কুলখানি আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবীণ রাজনীতিবিদ, সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় পার্টির চেয়ারম্যান কাজী জাফর আহমদের কুলখানি আজ বুধবার বাদ আসর ঢাকার গুলশান আজাদ মসজিদে এবং আগামী শুক্রবার কুমিল্লার চৌদ্দগ্রামের নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে। চৌদ্দগ্রামের চিওড়ার কাজী বাড়িতে খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে মরহুমের আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, রাজনৈতিক সহকর্মী, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।