কাজী জাফরের জন্মদিনে এরশাদ-ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমেদের ৭৪তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা শুভেচ্ছা জানিয়েছেন।
এরশাদ, মির্জা ফখরুলসহ অন্য নেতারা আজ সোমবার রাতে রাজধানীর গুলশানে কাজী জাফরের বাসায় শুভেচ্ছা জানাতে যান।
মাহবুবুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, ‘কাজী জাফর আহমেদের সঙ্গে আমার দীর্ঘদিনের ব্যক্তিগত সম্পর্ক। তাঁর আমন্ত্রণেই আমি তাঁকে শুভেচ্ছা জানাতে গিয়েছিলাম।’