প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির (কাজী জাফর) সভাপতিমণ্ডলীর সদস্য ও মহানগর সভাপতি আবু নাছের চৌধুরী। গতকাল শনিবার সকালে নগরের লাভলেইনে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
২০-দলীয় জোট মেয়র পদে সমর্থন না দিলে নির্বাচন করবেন কি না, এমন প্রশ্নে আবু নাছের বলেন, ‘যদি জোট আমাকে সমর্থন না দেয় তবে আমি ২০-দলীয় জোটের প্রার্থীর পক্ষে কাজ করব।’ সংবাদ সম্মেলনে জাপার সভাপতিমণ্ডলীর সদস্য মৃদুল গুহ, মহসিন চৌধুরী, এম আবুল আব্বাস কাদেরি, এ এইচ এম জাহিদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
১৯৮২ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত আবু নাছের চৌধুরী চট্টগ্রাম সিটি করপোরেশনের ডেপুটি মেয়র ছিলেন।