কাজী জাফরের সমর্থন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান কাজী জাফর আহমদ ২৯ ডিসেম্বর ১৮-দলীয় জোটের ‘মার্চ ফর ডেমোক্রেসি’ বা ‘গণতন্ত্রের অভিযাত্রা’ কর্মসূচিতে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন। গতকাল বুধবার গুলশানের একটি হোটেলে দলের সভাপতিমণ্ডলীর বৈঠক শুরুর আগে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

কাজী জাফর আহমদ বলেন, ‘আমাদের সামনে এখন প্রশ্ন, গণতন্ত্র না বাকশাল। আমার বিশ্বাস, ৫ জানুয়ারির নির্বাচন দেশের মানুষ হতে দেবে না। তাই আমরা ২৯ তারিখের ১৮ দলের কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করছি। আমরা এ সমাবেশে অংশগ্রহণ করব।’